AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light
  • 2793 Pine St

    অনলাইনে আয় করুন

    আমরা নিয়মিত যারা পত্র পত্রিকা পড়ে থাকি বা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা অনেকেই জানি যে অনলাইনে কাজ করে বর্তমানে অর্থ উপার্জনের জন্য রয়েছে অসংখ্য উপায়। যেমন নিজের ওয়েব সাইটে গুগলের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়, ফ্রিল্যান্সিং, ইকমার্স, আর্টিকেল রাইটিং ইত্যাদির মাধ্যমে আয়। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে অনলাইলে আয়...

  • 1100 Broderick St

    প্রটেক্ট করুন আপনার কম্পিউটার এর USB ডিভাইস গুলো

    Disk Security 100% সুরক্ষা প্রদান করবে আপনার USB ড্রাইভ। অনেক সময় আমাদের ব্যবহৃত পেনড্রাইভগুলোতে ভাইরাস থাকে.......... সেগুলোর জন্য আমরা এন্টিভাইরাস ব্যবহার করি, কিন্তু এন্টিভাইরাস সবসময় আপডেট দিতে হয়......

  • 868 Turk St

    সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)

    এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাজেশন হল অনেকের মধ্যে একটি পদ্ধতি যা কোন সাইট এর সার্চ ইঞ্জিন এর অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ এটি একটি প্রচারনা মাধ্যম।প্রতিটি সার্চ ইঞ্জিন এর একটি নির্দিষ্ট অপটিমাজেশন প্রণালী আছে। প্রতিটি সার্চ ইজিন এর জন্য এই নিয়ম অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। তবে সকলে কিছু জিনিস ব্যবহার করে যা সকল সার্চ ইঞ্জিনে বিদ্যমান।প্রতিটি সার্চ ইঞ্জিন এর জন্য প্রচারণা ব্যবস্থা প্রায় এক হলেও কিছুটা পার্থক্য আছে। আমাদের প্রয়োজনীয় বিষয় হচ্ছে সেই সমান দিক গুলোকে ব্যবহার করা।

  • 420 Fell St

    ত্বকের যত্ন

    সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত বেস্ত থাকি। এর মধ্য নিজের ত্বকের দিকে খেয়াল নেওয়ার সময় ই হয়ে ওঠে না। সত বেস্ততার মধ্যেও হলেও আমাদের একটু ত্বকের যত্ন নিতে হবে। আশুন জেনে নেই কিভাবে ত্বকের যত্ন নিতে হবে। ঘুম থেকে উঠে শসার রস, বা গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন। শুধু রোদের সময় নয় বৃষ্টির দিনেও সানব্লাক ক্রিম ব্যবহার করুন। সানব্লাক ক্রিম রোদ থেকে ৩ ঘণ্টা রক্ষা করে।...

Feature Top (Full Width)

Showing posts with label ইমেল মার্কেটিং. Show all posts
Showing posts with label ইমেল মার্কেটিং. Show all posts

Wednesday, June 25, 2014

ইমেইল মার্কেটিং সম্পর্কে আমরা সবাই জানি। আজকে আমরা ইমেইল মার্কেটিং এর বেষ্ট সফটওয়ার সম্পর্কে জানব।

ইমেইল মার্কেটিং কি??

ইমেইল মার্কেটিং হলো ইমেইল আদান-প্রদান এর মাধ্যমে যেকোন পণ্য বা সেবা আপনার ক্রেতা বা কাষ্টমারের নিকট বিপণন ব্যবস্থা কে বুঝায়। এটি হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সরাসরি কাস্টমারের মেইলে কোন কোম্পানির পণ্য বা সেবার বিবরণসহ প্রোডাক্ট সম্পর্কিত  অন্যান্য  তথ্যাবলী প্রেরণ করা। যার ফলে যেমন কোম্পানির একদিকে  বাড়ছে বিক্রয়ের পরিমাণ, তেমনি বর্ধিত হচ্ছে তাদের সুনাম ও খ্যাতি। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও দিন দিন বাড়ছে ইমেইল মার্কেটিং-এর কাজ। মার্কেটপ্লেসগুলোর তথ্যানুযায়ী, ইমেইল মার্কেটিং এ একজন ফ্রিলান্সার মাসে আয় করছে কম করে হলেও ৫০,হাজার টাকার ও বেশী। তাই একটি সফল ক্যারিয়ার হিসাবে “ইমেইল মার্কেটিং” হতে পারে।

কাদের জন্য “ইমেইল মার্কেটিং” ?? জানা অত্যান্ত জরুরী

ইমেইল মার্কেটিং নিয়ে পোষ্ট আমরা অনেক পড়েছি আর এর সম্পর্কে অনেক কিছু জেনেছি। আবার অনেকে অনেক টিউটোরিয়াল কিনেছি এবং অনেক ট্রেনিং সেন্টারে গিয়ে টাকা নষ্ট করেছি। কিন্তু আজকে আমি যে স্ফটওয়ার নিয়ে আলোচনা করব হয়তো অনেকেই জানি কিন্তু ইমেইল মার্কেটিং এর বাজারে মেইলচিম্প এর পর এই স্ফটওয়ারটিই বেষ্ট। স্ফটওয়ারটির নাম সেন্ডব্লাস্টার।
আমরা যারা নতুন, কোন কাজ জানিনা অথবা শিখারও সময় নাই, তারা যদি এই স্ফটওয়ার সম্পর্কে একটি ভাল ধারনা নিই, তাহলে পেছনেফিরে আর তাকাতে হবেনা।

যা করতে হবে-

  • বিপুল পরিমান ইমেইল এড্রেস কালেক্ট করতে হবে।
  • স্ফটওয়ার সম্পর্কে ফাস্ট টু লাস্ট জানতে হবে।
  • মার্কেটপ্লেস গুলোতে একাউন্ট খুলে কাজ শুরু করতে হবে।

কিভাবে ইমেইল এড্রেস কালেক্ট করতে হবে আরেকদিন আলোচনা করবো।

স্ফটওয়ার এর ফিচার গুলো নিচে তুলে ধরলাম-

  •   Free Email Templates
  •   Html Email Template
  •   Import or Export html Template files
  •   Send Email message with both HTML and Text
  •   Add file attachment to mailing lists (Zip, Doc or Pdf)
  •   Import Email Addresses from Excel, Access, Doc or World files
  •   You can check email Lists stats
  •   You can run Schedule mode, also will can stop or pause
  •   Can see auto track report (who read this mail)
  •   Or vertical response
  •   Set speed of sending mails
  •   Check duplicated emails in your list
  •   Auto remove bad email address
  •   Unlimited lists/groups with unlimited sending
ইংরেজিতে দিলাম, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

Monday, June 23, 2014

খুব সহজে ক্যারিয়ার গরুন ইমেইল মার্কেটিংয়ে

কেমন আছেন সবাই।
ব্যবসায়ী জগতে এ পরবর্তিত পদ্ধতিগুলোর গুরুত্বপূর্ণ একটি হলো ইমেইল মার্কেটিং। তাই ব্যবসায়ী এবং ফিল্যান্সিং জগতে ইমেইল মার্কেটিং এর চাহিদা হু-হু করে বাড়ছে। দক্ষ ইমেইল মার্কেটারদের এখন সোনালী যুগ চলছে।
ইমেইল মার্কেটিং:  আমাদের দেশে দোকানে বা অফিসে বসার অভিজ্ঞতা সবারই আছে। আপনি দেখে থাকবেন, নিয়মিতভাবে বিভিন্ন লোক বিভিন্ন পণ্য বিক্রয় করার জন্য আপনাকে ওই পণ্যের গুনগান বলতে থাকে। উদ্দেশ্য আপনাকে আগ্রহী করে তোলে। ফলে আপনার যদি পণ্যটা ভালো লাগে তবে কিনে নেন। ঠিক একইভাবে ইমেইল মার্কেটিং হচ্ছে একটা চিঠির মাধ্যমে গ্রাহকের কাছে পণ্যর গুণাগুণ তুলে ধরে, তাকে ওই পন্য কিনতে আগ্রহী করে তোলা। এবং পন্যটি বিক্রয় করার ব্যবস্থা করে দেয়া। শুধু শর্ত হচ্ছে আপনাকে কোম্পানীর থেকে অনুমোদন নিতে হবে এবং চিঠিগুলো হতে হবে ভার্চুয়াল অর্থাৎ ওয়েব থেকে পাঠাতে হবে। মনে করুন, আপনার চিঠি (যাকে ওয়েব জগতে ইমেইল বলে) পেয়ে গ্রাহক/ক্রেতা আগ্রহী হয়ে পণ্যটি কিনে নিল। তবে কোম্পানী সাথে সাথে আপনার একাউন্টে তার পণ্য বিক্রয়ের একটা নির্দিষ্ট কমিশন পাঠিয়ে দিবে। এটাকেই বলে আর্নিং বাই ইমেইল মার্কেটিং।
এটা জাষ্ট একটা মাধ্যম। কোম্পানী হয়তো আপনার সাথে বিক্রয়ের চুক্তি না করে ঘন্টাভিত্তিক চুক্তি করতে পারে। যেমন ধরুন, তারা আপনাকে হায়ার করলো প্রতি ঘন্টায় ১০ ডলার রেটে। শর্ত এই যে, আপনি উক্ত কোম্পানীর জন্য ইমেইল ক্যাম্পিং করবেন। তাছাড়াও শুধুমাত্র ইমেইল টেমপ্লেট ডিজাইন করে কিংবা ইমেইল এড্রেস কালেক্ট করেও প্রচুর টাকা আয় করা যায়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ইমেইল টেমপ্লেট ডিজাইন এবং ইমেইল সংগ্রহের প্রচুর কাজ পাওয়া যায়।
ইমেইল মার্কেটিং সাধারণত তিনটি ধাপে হয়ে থাকে।
১। লেটার এবং ইমেইল টেমপ্লেট : প্রথমে আপনাকে একটা ইমেইল মার্কেটিং এর জন্য চিঠি বা ইমেইল টেম্পলেট বানাতে হবে। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে, আপনার চিঠিতে যে পণ্যটি সম্পর্কে লিখবেন সেটি দেখতে কেমন হবে। যাকে পাঠাচ্ছেন সে কিভাবে নিবে। আপনার চিঠির ভাষায় তিনি কি বিরক্ত হবেন? আপনার ইমেইলে কি বিরক্তিকর লিখা লিখেছেন? নাকি আপনার চিঠি পেয়ে তার আগ্রহ বাড়বে। এই বিষয়গুলো আপনার বিবেচনায় আনতে হবে। ইমেইল টেমপ্লেটটা যেন দেখতে সুন্দর হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। বর্তমানে অনেকে মোবাইল ডিভাইস থেকে মেইল চেক করে। তাই টেমপ্লেটটি রেসপন্সিভ হলে সুবিধা হয়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রচুর পরিমাণ রেসপন্সিভ ইমেইল টেমপ্লেট ডিজাইনের কাজ পাওয়া যায়। ভাল রেসপন্সিভ ইমেইল টেমপ্লেট তৈরি করে থিমফরেষ্টেও বিক্রি করা যায়।
২। ইমেইল কালেক্ট করা : ইমেইল মার্কেটিং এর অন্যতম একটি কাজ হলো প্রচুর পরিমাণ ইমেইল কালেক্ট করা। কারণ এই ইমেইল এড্রেসগুলোতেই আপনি পণ্য সম্পর্কে আপনার বক্তব্য পাঠাবেন এবং তাকে ক্রয় করার জন্য উৎসাহিত করবেন। যত বেশি ইমেইল সংগ্রহ করা যাবে বিক্রির সম্ভাবনা তত বেশি হবে।
ইমেইল এড্রেস কালেক্ট কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল :
* যারা নিয়মিত আপনার ব্লগ পড়ে তাদের থেকে সাবস্ক্রাইবের মাধ্যমে ইমেইল এড্রেস কালেক্ট করুন। এবং অনুমতি নিয়ে নিন ভবিষ্যতে হয়তো আপনি ইমেইলে পাঠাতে পারেন।
* একটা ব্লগ কনটেষ্ট আয়োজন করুন। এবং মেইলগুলো সংগ্রহে রাখুন।
* আপনার ব্লগের পাশে একটা বিজ্ঞাপন দিন “যদি কেউ আপডেট নিউজ এবং বিভিন্ন কোম্পানীর অফার পেতে চায় তবে যেন মেইল এড্রেস ড্রপ করে”।
* টুইটারে টুইট দিন এবং লোকদের ইনভাইট করুন। কোম্পানীর লেটেষ্ট নিউজ এবং অফার জানতে চায় তবে যেন তাদের মেইল এড্রেস ড্রপ করে। অবশ্যই আপনার সাইনআপ ফরমের লিংক দিয়ে দিবেন।
* আপনি ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস ইউস করেন; তাহলে আপনি ইমেইল কালেক্টটিং প্লাগইনস ইউস করুন।
তাছাড়াও বিভিন্নভাবে অনলাইন থেকে মেইল এড্রেস কালেক্ট করা যায়।
৩। ইমেইল ডেলিভারী : ইমেইল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ ধাপ হলো ইমেইল ডেলিভারী করা। ইমেইলগুলো ডেলিভারী বা পাঠানোর জন্য SMTP সার্ভার প্রয়োজন। সাধারন ভাবে আমরা মেইল পাঠানো জন্য যে সাইটগুলো ব্যবহার করি যেমন Verizon, Comcast, AOL, Gmail, Yahoo, GoDaddy, Earthlink ইত্যাদি। এই সাইটগুলো আপনাকে বেশি পরিমাণ মেইল একদিনে পাঠাতে দিবে না। অথচ আপনাকে হয়তো প্রতিদিন হাজার হাজার মেইল বা লক্ষ মেইলও পাঠাতে হবে। তাই নিজে SMTP সার্ভার কিনে সেটআপ করে যত ইচ্ছা পাঠাতে পারবেন। একজন সফল ও ভালো মানের ইমেইলে মার্কেটার হতে হলে অবশ্যই আপনার একটি ভালো মানের SMTP সার্ভার প্রয়োজন হবে। SMTP সার্ভার কিনে নেয়াই সবচেয়ে উত্তম। যদিও বিভিন্ন রেসটিকশন সহকারে ফ্রি সার্ভার পাওয়া যায়, তবে এগুলোতে ঝামেলা লেগেই থাকে। প্রফেশনাল ইমেইল মার্কেটাররা কখনই ফ্রি সার্ভার ব্যবহার করে না।
আপনি এই SMTP সার্ভার বিভিন্ন ভাবে পেতে পারেন। কোন কোম্পানী থেকে স্পেস ভাড়া নিয়ে করতে পারেন। আবার নিজস্ব পিসি থেকেও করতে পারেন।
ইমেইল সেন্ডিংয়ের জন্য আপনি যে কোন ইমেইল ব্লাষ্টিং সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। এজন্য আপনি Constant Contact, MailChimp, ExactTarget, Emma Mail, AWeber, InfusionSoft ইত্যাদি সফটওয়্যার থেকে যে কোন একটি ডাউনলোড করে কাজ চালাতে পারেন।
এভাবেই ইমেইল মার্কেটিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে তুলতে পারেন।
আমার ব্লগ এ ঘুরে আশতে ভুলবেন না।'

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

ইমেল মার্কেটিং লিড কালেক্ট করবেন কিভাবে? এফিলিয়েট মার্কেটিং এর প্রথম পর্ব

এটা আমার প্রথম পোষ্ট। এফিলিয়েট মার্কেটিং নিয়ে ধারাবাহিক টিউন করব আশা করি।
এফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে এফিলিয়েট শুরু করবেন এই বিষয়ে অনলাইন এফিলিয়েট এর উপর অনেক পোষ্ট পাবেন। আজকে আলোচনা করব কিভাবে আপনার  কাষ্টমার সংগ্রহ করবেন।  আমরা বিভিন্ন ভাবে আমাদের লিড কালেক্ট করতে পারি। আসলে লিড এর প্রয়োজনীতা কি? এটা আমরা যারা এফিলিয়েট মার্কেটিং করি তাদের প্রতেক্যের জানা। লিড বলতে গ্রাহকের ইমেল আইডি বুজায়। আপনি একবার লিড কালেন্ট করলে আপনার কাষ্টমার থেকে বিভিন্ন মার্কেটিং করতে হয়। এজন্য আমাদের লিড খুবই গুরত্বপূর্ন।অনলাইনে আমরা খূব সহজেই লিড (লিড) কালেক্ট করতে পারি।  কিন্তু একটা লিড থেকে একজন কাষ্টমার তৈরী করতে আপনাকে আগে সম্পর্ক ভাল করতে হবে।  এর এই সর্ম্পক তৈরীর কাজটি করে থাকে অটোরেসপন্ডার। এটি মূলত অটোমেটিক মেইল পাঠানোর একটি সফটওয়্যার। আপনার লিড ক্যাপচার পেইজে থেকে লিড আসার সাথে সাথে আপনার গ্রাহকের অটোমেটেক মেইল যাবে। আপনার গ্রাহকে কখন মেইল পাঠাবেন তা আপনি ঠিক করে দিতে পারবেন এবং আপনা সিডিউল অনুযায়ী মেইল যাবে।

লিড ক্যাপনার পেইজ দেখার জন্য নিচের লিংক দেখতে পারেন।
affiliatetsc
আর অটোরেসপন্ডার কিভাবে কাজ করে দেখার জন্য নিচের ফর্মটি পূরন করুন।  আপনি পাবেন এফিলিয়েট এর উপর ফ্রি দারুন বই।

Your First Name:
Your Last Name:
Email:
Phone No::
Location::









































** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******




















































© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism