AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light
  • 2793 Pine St

    অনলাইনে আয় করুন

    আমরা নিয়মিত যারা পত্র পত্রিকা পড়ে থাকি বা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা অনেকেই জানি যে অনলাইনে কাজ করে বর্তমানে অর্থ উপার্জনের জন্য রয়েছে অসংখ্য উপায়। যেমন নিজের ওয়েব সাইটে গুগলের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়, ফ্রিল্যান্সিং, ইকমার্স, আর্টিকেল রাইটিং ইত্যাদির মাধ্যমে আয়। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে অনলাইলে আয়...

  • 1100 Broderick St

    প্রটেক্ট করুন আপনার কম্পিউটার এর USB ডিভাইস গুলো

    Disk Security 100% সুরক্ষা প্রদান করবে আপনার USB ড্রাইভ। অনেক সময় আমাদের ব্যবহৃত পেনড্রাইভগুলোতে ভাইরাস থাকে.......... সেগুলোর জন্য আমরা এন্টিভাইরাস ব্যবহার করি, কিন্তু এন্টিভাইরাস সবসময় আপডেট দিতে হয়......

  • 868 Turk St

    সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)

    এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাজেশন হল অনেকের মধ্যে একটি পদ্ধতি যা কোন সাইট এর সার্চ ইঞ্জিন এর অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ এটি একটি প্রচারনা মাধ্যম।প্রতিটি সার্চ ইঞ্জিন এর একটি নির্দিষ্ট অপটিমাজেশন প্রণালী আছে। প্রতিটি সার্চ ইজিন এর জন্য এই নিয়ম অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। তবে সকলে কিছু জিনিস ব্যবহার করে যা সকল সার্চ ইঞ্জিনে বিদ্যমান।প্রতিটি সার্চ ইঞ্জিন এর জন্য প্রচারণা ব্যবস্থা প্রায় এক হলেও কিছুটা পার্থক্য আছে। আমাদের প্রয়োজনীয় বিষয় হচ্ছে সেই সমান দিক গুলোকে ব্যবহার করা।

  • 420 Fell St

    ত্বকের যত্ন

    সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত বেস্ত থাকি। এর মধ্য নিজের ত্বকের দিকে খেয়াল নেওয়ার সময় ই হয়ে ওঠে না। সত বেস্ততার মধ্যেও হলেও আমাদের একটু ত্বকের যত্ন নিতে হবে। আশুন জেনে নেই কিভাবে ত্বকের যত্ন নিতে হবে। ঘুম থেকে উঠে শসার রস, বা গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন। শুধু রোদের সময় নয় বৃষ্টির দিনেও সানব্লাক ক্রিম ব্যবহার করুন। সানব্লাক ক্রিম রোদ থেকে ৩ ঘণ্টা রক্ষা করে।...

Feature Top (Full Width)

Showing posts with label ফরেক্স. Show all posts
Showing posts with label ফরেক্স. Show all posts

Thursday, June 26, 2014

আপনিও হতে পারেন একজন সফল ফরেক্স ট্রেডার

আসসালামু আলাইকুম। ফরেক্স নিয়ে অনেকেই লিখেছেন এবং চেইন টিউন হচ্ছে । তাই আমি ফরেক্স নিয়ে বিস্তারিত না লিখে আমার সামান্য জ্ঞানে নতুনদের জন্য কিছু কথা পেশ করলাম ।
অনেকই জানেন ফরেক্স কি । কিভাবে ফরেক্স বিজনেস করা যায় । তবুও জেনে নেই। ফরেক্স হল বৈদেশিক মুদ্রা বিনিময় । এই বিনিময় সময় উভয় মুদ্রার বিনিময় হারের কিছু পার্থক্য থাকে । আসসালামু আলাইকুম। ফরেক্স নিয়ে অনেকেই লিখেছেন এবং চেইন টিউন হচ্ছে । তাই আমি ফরেক্স নিয়ে বিস্তারিত না লিখে আমার সামান্য জ্ঞানে নতুনদের জন্য কিছু কথা পেশ করলাম ।
অনেকই জানেন ফরেক্স কি । কিভাবে ফরেক্স বিজনেস করা যায় । তবুও জেনে নেই। ফরেক্স হল বৈদেশিক মুদ্রা বিনিময় । এই বিনিময় সময় উভয় মুদ্রার বিনিময় হারের কিছু পার্থক্য থাকে । সময়ের সাথে বিনিময় হারও ওঠা নামা করে । যেমন বলা যেতে পারে ৭৯ টাকা = ১ $ (ইউ এস ডি ) হার দেখে আপনি ১ ডলার কিনলেন । পরে দেখলেন যে বিনিময় হার ৭৯.৭৫ =১ $ (ইউ এস ডি )। তো কত দাম বাড়ল । ৭৯.৭৫ – ৭৯.০০=০.৭৫ টাকা । বলা হয়ে থাকে বৈদেশিক মুদ্রা বিনিময় সর্বদাই পরিবর্তনশীল । এই পরিবর্তন আসে সেই দেশের মুদ্রার মালিক বা সেই দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থার উপর । এছাড়াও আরও অনেক কারন জড়িত।
আগের দিনে ব্যাংক ও বড়বড় আর্থিক প্রতিষ্ঠান ফরেক্স করত । ব্যক্তিগতদের সেখানে অংশগ্রহণ
সুযোগ ছিল না । নব্বই দশকের গোড়ায় USA আইন করে BROKER  সিস্টেম মাধ্যমে ফরেক্স সাধারণ পর্যায় উন্মুক্ত করে দেয়। এই BROKER ইন্টারনেট প্রসার সুযোগের কারনে ফরেক্স সাধারণ
DOOR TO DOOR   পৌঁ ছায়। ফরেক্স ট্রেডাররা BROKER মাধ্যমে ফরেক্স ব্যবসা পরিচালনা করে থাকে।
তো BROKER  কোন দেশের লাইসেন্স প্রাপ্ত তা সহজেই জানা যায়। যেমন USA এর CFTC/NFA , UK এর FSA, AUTRALIA এর ASIC….
আপনি কিভাবে ফরেক্স ট্রেড করবেন বা BROKER এর লাভ কি ? আপনি যখনই কোনো দেশের মুদ্রা কেনা-বেচা করবেন তখন BROKER আপনাকে একটা প্রাইস  QUOTE অফার দিবে । এভাবে দেখুন
১.৫৩৭৪৮          /              ১.৫৩৭৫৮
সেল         /              বাই 
দেখছেন যে দামের পার্থক্য আছে (ডানের শেষের দিক থেকে ২ ঘর বামে হিসাব করুন। এই পার্থক্যকে বলা হয় SPREAD. এটা BROKER এর লাভ। ধরুন আপনি ফরেক্স শিখে জেনেছেন যে পাউন্ড এর দাম বাড়ার সম্ভাবনা আছে।(জেনেছেন মুদ্রা বিনিময় হয়, তারমানে এক মুদ্রা দিয়ে আরেক মুদ্রা কেনা হয়, ফলে মুদ্রা কেনা -বেচা হয় জোড় / PAIR হিসাবে)। তো আপনার মুদ্রা PAIR হল GBP/USD। আপনি পাউন্ড কিনলেন ১.৫৩৭৪৮ রেটে। ধরুন ঘন্টা খানেক পর দাম ১.৫৪৩৫৮  দেখতে পেলেন। কত দাম বাড়ল হিসাব করি। ১.৫৪৩৫৮ – ১.৫৩৭৪৮ = ৬১ পয়েন্টস। দামের ৪ বা ৫ ঘর ডিজিট হল ফরেক্সের ভাষায় পিপস বা পিপেটিস (যে সব ব্রকার ৫ম ঘর সহ দামের হার হিসাব করে তা পিপেটিস ব্রকার)। যাই হোক আপনি পেয়েছেন ৬১ পয়েন্টস। আপনি সিদ্ঘান্ত নিলেন ট্রেড বন্ধ করবেন। এটাকে বলা হয় TAKE PROFIT নেয়া। আপনি দেখবেন যে ব্রকার আপনাকে আপনার লাভ  ৬১ পয়েন্টস দেখাচ্ছে না। মনে আছে ব্রকার SPREAD কথা। উপরের চিএতে ব্রকার লাভ হল ১ পয়েন্ট / পিপ (ডান দিক থেকে বাম  দিকের  ২ ঘর দেখুন ৪৮/৫৮) যা ব্রকার কেটে নিবে আপনার লাভ/লস যাই হোক না কেন। আপনি বাই – সেল যাই করেন না কেন আপনার লাভ/লস যাই হোক না কেন প্রতি ট্রেডে ব্রকার SPREAD কেটে নিবে আপনার আকাউন্ট ব্যলান্স থেকে। তাই ব্রকার আপনাকে দেখাবে ৬১-১ = ৬০ পয়েন্টস / পিপস । ধরুন আপনি ৫০০$ নিয়ে ব্যবসা করেছেন। আপনি যে ট্রেড করেছেন তার জন্য ঝুকি নেবেন মাএ ২%। ৫০০$ *২% =১০$ ঝুকি নেবেন। এটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। আপনি জানেন যে ফরেক্স মাকের্ট প্রাইজ নেমে যেতে পারে। আপনার ট্রেড অভিজ্ঞতায় বুঝেছেন দাম আরও ৩০ পয়েন্টস / পিপস নেমে যেতে পারে। প্রাইস নেমে গেলে আপনার লস হবে যেহেতু আপনি বাই ট্রেড করেছেন । এটাকে বলা হয় STOP LOSS. তাহলে প্রাইজ যদি ৩০  পয়েন্টস / পিপস নেমে যায় ১.৫৩৭৪৮-৩০=১.৫৩৪৪৮ তে আপনি ১০$ লস করতে রাজি আছেন। এখন আপনার ট্রেড লট/ভলিয়্যম হল ১০$/৩০ পয়েন্টস / পিপস= ০.৩। আপনার ট্রেড টি BUY ছিল(পাউন্ড এর দাম বাড়ার সম্ভাবনা আছে – পূর্বেই বলা হয়েছে)। যদি আপনার ট্রেডটি ৩০ পয়েন্টস / পিপস নেমে যেত আপনি ১০$ + ব্রকার SPREAD ০.৩ সেন্ট = $১০.৩০ লস দিতেন এবং ট্রেডটি AUTOMATIC বন্ধ হয়ে যেত ।ব্রকার  SPREAD আপনার ট্রেডিং  লট/ভলিয়্যম অনুসারে নেয়া হয় । যাই হোক, আপনার লাভ হল  ৬০  পয়েন্টস / পিপস * ০.৩ ট্রেড লট/ভলিয়্যম = ১৮$। বুঝতে পারলেন যে, আপনি ১০$ (৩০ পিপস) ঝুকি নিয়ে ১৮$ (৬০ পিপস) লাভ করেছেন। এটাকে বলা হয় RISK REWARD। আপনার RISK REWARD RATIO – ৩০ পয়েন্টস বা পিপস / ৬০ পয়েন্টস  বা পিপস = ১ / ২ বা সহজ ভাষায় এক গুন ঝুকি নিয়ে ২ গুন লাভ। আপনি মানি ম্যানেজমেন্ট নিয়ম মেনে ট্রেড করেন কারন আপনি মাএ ২% ঝুকি নেন। তাহলে লাভের ফলে আকাঊন্ট ব্যালান্স দাঁড়ালো ৫০০$+১৮$ = ৫১৮$। এ ঊদাহরণে LIVERAGE, MARGIN, LOT হিসাব কিভাবে তা বর্ণনা হয় নাই । আমি খুব সংক্ষেপে ফরেক্স ট্রেড বর্ণনা করলাম ।
ব্রকার থেকে আপনার টাকা আপনি বাংলাদেশের  কোন বাংকে পাঠাতে পারেন WIRE TRANSFER এর মাধ্যমে বা ব্রকার থেকে অনলাইন পেমেন্ট মেথডে (PAYZA,SKRILL,NETTLER,PAYPAL,…আরও) উত্তোলন করে সেখান থেকে $ বাংলাদেশের  কোন বাংকে পাঠাতে পারেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ATM BOOTH থেকে $ ক্যাশ করতে পারবেন।
এবার আসুন কতগুলো কমন জিজ্ঞাসা জেনে নেই।
*আমি কি একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারব?
> হ্যাঁ পারবেন। এজন্য আপনাকে প্রচুর ধৈয্য, ক্রমাগত শেখার মানুষিকতা, ঝুকি নেবার সামর্থ্য অর্জন করতে হবে।
*ফরেক্সের ক্ষতিকারক দিক কি?
> ফরেক্স ঝুঁকিপূর্ণ ব্যবসা। তবে আপনি ঝুকি মিনিমাইজ করতে পারবেন অল্প অল্প করে ঝুকি নিয়ে।
*কি করলে ফরেক্স ট্রেডিং এ সাফল্য পাব?
> প্রমানিত ট্রেডিং প্ল্যান, মানি ম্যানেজমেন্ট নিয়ম অনুসরন, লোভ সংবরণ, অতিরিক্ত ট্রেড না করা।
*কোথায় ফরেক্স শিখব?
> ইন্টারনেট হল আসল শেখার স্থান। খোঁজ করুন নেটে RESOURCE এর অভাব নেই।
BABYPIPS.COM এ যেতে পারেন।
*কত দিন লাগবে ফরেক্স শিখতে , কত সময় লাগবে ভাল ট্রেডার হতে?
>এটা আপনার শেখার প্রক্রিয়ার উপর নির্ভর করে। BASIC তো ২ মাস লাগার  কথা। আর ব্যক্তিভেদে ১-৩ বছর লাগবে ভাল ট্রেডার হতে এটা আমার অভিমত।
*দীর্ঘ সময় কি আমি লস দিয়ে ফরেক্স শিখব?
> না। আপনি ডেমো (আসল টাকা নয়) একাউন্ট করে ফরেক্স ট্রেড অনুশীলন করতে পারবেন যতদিন না আপনি সফল  হন। শুধু দরকার ধৈর্য্য আর লেগে থাকা। ডেমো ট্রেড আপনাকে পরবর্তীতে সফল ট্রেডার হতে সাহায্য করবে।
*ফরেক্স ট্রেডিং এর সুবিধা কি?
> এখানে কোন মধ্যাস্তকারী দরকার নেই, এটা শিখে আপনি ব্রকারের মাধ্যমে ট্রেড পরিচালনা করবেন । মাকের্ট ২৪ ঘন্টা খোলা থাকে শুধু শুক্রবার বাংলাদেশ সময় রাত ৩ টা থেকে রবিবার রাত ৩ টা পযর্ন্ত বন্ধ থাকে। অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়। যখন দরকার তখন লাভ/টাকা উত্তোলন করা যায়।
*ফরেক্স মাকের্ট কি মানিপুলেট করা সম্ভব?
> না। এই মাকের্ট পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক মাকের্ট। প্রতিদিন শুধু নিউ ইয়র্ক স্টক মাকের্টে প্রায় ৩ ট্রিলিয়ন $ লেন-দেন হয় আর ফরেক্স মাকের্ট তার থেকেও ২৫ গুন বড়। প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রানালয় কড়া নজর রাখছে মার্কেটে তাদের মুদ্রার উপর।
*শুধু ট্রেডিং ছাড়া প্রফেশনাল ট্রেডারদের আর কোন সুযোগ আছে কি?
> হ্যাঁ। প্রফেশনালরা ব্রকারের সাথে, বড় বড় আর্থিক প্রতিষ্ঠান,এমনকি ব্যাংকের সাথে কাজ করতে পারে। এটা অনেকের কাছেই ঈর্ষনীয় ব্যাপার। বেতনও আকাশ চুম্বী। এই কাজ আপনি ঘরে বসেই পারবেন ইন্টারনেটের মাধ্যমে।
*ফরেক্স শেখার সময় সমস্যা হলে কোথায় সাহায্য পাওয়া যায়?
> আপনি বিভিন্ন ফরামে লিখতে পারেন তারা সাহায্য করে থাকে। FOREX FACTORY তে যেতে পারেন । এছাড়াও দেখুন পরিচিত সার্কেলে কোন ভাল ট্রেডার পান কি না, তিনি আপনাকে বুঝাতে সাহায্য করতে পারেন।
*ফরেক্সের অভিজ্ঞ ট্রেডাররা তাদের নিজস্ব ট্রেডিং কৌশল ও ট্রেড সংক্রান্ত গভীর বিষয়গুলো অন্যদের খুব কমই শেয়ার করে থাকেন, এটা কি ঠিক?
> হ্যাঁ অনেকাংশে কথাটা ঠিক। যারা অভিজ্ঞ ট্রেডার তারা প্রচুর পরিশ্রম, পড়াশুনা, সময়, অর্থ ব্যয় করেই ভাল ট্রেডার হয়েছেন। ফলে এই অর্জন কাঊকে কয়েকটি কথা / টাকার বিনিময়ে দিয়ে দিতে পারেন না। তবে ব্যতিক্রম অবশ্যই আছে। মনে রাখুন ভাল ট্রেডাররা কারও মুক্ষাপেখী নয়।
যারা ফরেক্সে আসতে চান তারা যেন জেনে বুঝেই আসেন। এটা FREELANCING নয় এটা ব্যবসা। আর ব্যবসায় লাভ-লস থাকবেই জানেন তো কোন কিছু করতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন আছে বৈ কি! যারা ফরেক্স শিখে রাতারাতি ধনী হবার স্বপ্ন দেখেন তারা ফরেক্স থেকে দূরে থাকুন।
আমি আপনাদের কাছে ফরেক্স নিয়ে লিখনীর মাধ্যমে সাহায্য করার চেষ্ঠা করব ইনশাআল্লাহ।
ফরেক্স নিয়ে আমি ৫ টি বই প্রকাশ করতে যাচ্ছি, আশা করি নতুনরা উপকৃত হবেন। আমি ফ্রি শেয়ার করে দেব। আর স্মরণ করে দিতে চাই ইন্টারনেটে RESOURCE এর অভাব নেই।
১।Forex – the beginning book of currency trading  ঃ ব্যসিক ফরেক্স বর্ননা  এ টু জেড।
২। Some proven Forex strategy  খোঁজেন তাদের জন্য তথ্য-উপাত্তসহ বর্ননা।
৩। MQL- যারা ইন্ডিকেটর, ইএ, স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য MQL সহজ ভাবে শেখা উপস্থাপন।
৪। Ideal mindset of a success trader- মানুষের সাইকোলজি তথ্য-উপাত্তসহ বর্ননা।
৫।Forex mastering with tools-যারা শুধুমাএ টুলস ব্যবহার করে চার্ট এনালাইসিস করেন তাদের কাছে এগুলোর কৌশল বর্ননা।
ফরেক্স ব্যবসা গাড়ি চালনার সাথে তুলনা দেয়া যেতে পারে। কেউ ভাল গাড়ি চালনা না করতে পারলে এক্সিডেন্ট সম্ভাবনা বেশী থাকে। শুধু ফরেক্স শিখে THEORY দিয়ে এই ব্যবসায় ভাল করতে পারবেন না । এটা PRACTICAL নির্ভর বিষয়। প্রচুর ডেমো অনুশীলনী না করে REAL ট্রেড করবেন না।

                       ******আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন প্লিস******

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

forex কী ? ফরেক্স করে কী কোটিপতি হওয়া যায় ?

Forex হচ্ছে the foreign exchange market, কেউ কেউ বা FX অথবা currency market বলে থাকে । বুঝিয়া বলি, মনে করেন আপনি এক দেশ থেকে অন্য দেশ এ ঘুরতে গেলেন তখন আপনার টাকা কিংবা ডলার এর বিপরীত এ ঐ দেশের মুদ্রা কিনতে হয় , আবার যখন ফিরে আসেন তখন অবশিষ্ট কিচ মুদ্রা থাকলে টাকা তে convert করে পেলেন আর এটাই ফরেক্স ট্রেডিং। এর দেশ এর মদ্রা এর সাথে অন্য দেশ এর মুদ্রা বেচা-কেনাই হল ফরেক্স ট্রেডিং। এটা হতে পারে USD-BDT অথবা USD-EUR । এটা নির্ভর করবে আপনার পছন্দের ওপর।
The foreign exchange market কে সংক্ষেপে forex বা FX বলা হয় । ফরেক্স হল পৃথিবীর সর্ববৃহৎ financial market. অন্য কোন financial মার্কেট এর সাথে তুলনা করতে গেলে ২০০৮ সালের ডাটা অনুযায়ী The New York Stock Exchange মার্কেট এর প্রতিদিন গড় লেনদেন ২২.৪ বিলিয়ন ডলার আর ফরেক্স মার্কেট এ গড় প্রতিদিন লেনদেন হয় ৫ ট্রিলিয়ন. নিচে সংক্ষেপে বিশ্বের বড় বড় মার্কেট এর তুলনা দেওয়া হল।
what is Forex Bangla forex school
ঐ তথ্য অনুযায়ে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট থেকেও ফরেক্স মার্কেট ২০০ গুন বড়। তাই এত বড় মার্কেট এ কেউ একা বা সঙ্গবদ্ধ হয়ে কোন ধরনের scam করতে পারে না । যা সচরাচর stock মার্কেট এ করতে পারে।
ফরেক্স মার্কেট এ মূলত মুদ্রা বেচা কেনা করা হয়। এছাড়া ফরেক্স মার্কেটে সোনা রুপা তেল আরও অনেক কিছুর বেচাকেনা হয় । মনে করেন, জাপান তার অর্থনৈতিক অবস্তা ভাল তার মানে জাপান এর মুদ্রা এর দাম অনন্যা মুদ্রা এর সাথে বাড়বে। তখন যদি আপনি জাপান মুদ্রা কিনে রাখেন। এক পর্যায় বাড়ল এবং আপনার জাপান ইয়েন বিক্রয় করে দেন তাতেই আপনার লাভ হয়ে যাবে। ফরেক্স মার্কেট এ আর একটা বড় লাভ যে আপনি কিনার পর পর ই লাভ হলে তা বিক্রয় করে দিতে পারবেন।
ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ শক্তিশালী মুদ্রা গুলোর বেচাকেনা হয় । আর এই শক্তিশালী মুদ্রা গুলোকে বলা হয় Major currency বা প্রধান মুদ্রা । যেমন যুক্তরাষ্ট্রের ডলার ইউরোপীয় ইউনিয়নের ইউরো যুক্তরাজ্যের পাউন্ড কানাডার ডলার অষ্টেলিয়ার ডলার এবং জাপানের ইয়েন ।নিচে ফরেক্স মার্কেটের Major currency গুলোর নাম এবং প্রতীক গুলো দেওয়া হল।
What is forex bangla forex school

Currency প্রতীক সবসময় তিন অক্ষর এর হয়ে থাকে। প্রথম দুই অক্ষর দিয়ে দেশের নাম এবং শেষ অক্ষর দিয়ে মুদ্রার নাম প্রকাশ করে থাকে।
ফরেক্স মার্কেট এর এক মুদ্রা সাথে অন্য মুদ্রা বেচাকেনা করা হয়। আর এই দুইটা মুদ্রা কে একত্রে Currency Pairs বলা হয় থাকে।ফরেক্স মার্কেট এ major Pairs গুলো হলUSDEUR, USDGBP, USDJPY, EURBGP.
ফরেক্স মার্কেট এ BUY-SELL দুইটাই আছে ,এখানে Buy দিলে profit হয় আবার Sell দিলে ও Profit হয়ে থাকে কিন্তু কিভাবে ? হা তা সত্যি বুঝিয়ে বলি ফরেক্স মানে দুইটা currency মধ্যে বেচাকেনা একটা কিনে আর অন্যটা বিক্রি করা। মনে করুন আপনি ডলার এর বিপরীতে ইউরো কিনলেন। তার মানে ইউরো BUY করলেন আর ডলার SELL করলেন।আবার ইউরো এর বিপরীত এ ডলার কিনলেন তাহলে ডলার BUY করলেন । আর ডলার BUY করা মানে ইউরো SELL করা । এখন EURUSD pair এর মধ্যে EUR কিনা কে বলা হয় BUY আর EUR এর বিপরীতে USD কিনা কে বলা হয় SELL.
forex currency pairs কে মূলত তিন ভাগে ভাগ করা হয়।
১. প্রধান মুদ্রাজোড় (major currency pairs)
২. গৌণ মুদ্রাজোড় (mainor or cross currency pairs)
৩. এক্সোটিক মুদ্রাজোড় (Exotic pairs)
ফরেক্স মার্কেট এ USD সবচেয়ে শক্তিশালী বলে USD সাথে বাকি সব শক্তিশালী মুদ্রা ট্রেড করাটাই প্রধান মুদ্রাজোড়। যেমন USDEUR বা USDGBP.
USD বাদে বাকি সব প্রধান মুদ্রাগুলোর জোড় (pairs) মধ্যে ট্রেড করা হল গৌণ মুদ্রাজোড়। সবচেয়ে জনপ্রিয় ক্রস pairs গুলো GBP EURO JPY এর মধ্যেই দেখা যায়। EURO এর সাতে অন্য সব প্রধান currency এর সাথে pairs বানানো হলে এটাকে EURO ক্রস বলা হয়ে থাকে । একই ভাবে GBP ক্রস, JPY ক্রস, AUD ক্রস বানানো হয়ে থাকে।
এক্সোটিক pairs বলতে সাধারনত কম শক্তিশালী মুদ্রাগুলোর সাথে প্রধান মুদ্রাগুলোর জোড় কে বোঝানো হয়। সাধারণত এই সব মুদ্রার USD এর সাথেই Pairs হয়ে থাকে। এক্সোটিক মুদ্রার মধ্যে শক্তিশালী মুদ্রাগুলো হল ইন্ডিয়ান রুপি, থাইল্যান্ডের বাথ, ডেনমার্কের ক্রোন ইত্যাদি। এ ধরনের ক্রস মুদ্রাগুলোর মধ্যে তেমন ট্রেড হয় না। ফরেক্স মার্কেট এ প্রধান এবং ক্রস pairs এর মধ্যে বেশী লেনদেন হয়ে থাকে।
ফরেক্স মার্কেট এ ডলার এর আধিপত্য বিস্তার প্রথম থেকেই। ফরেক্স মার্কেট এ মূলত USD দিয়েই ট্রেড করা হয় অন্যান্য মুদ্রা গুলো ততটা ব্যবহার হয় না নিচে ফরেক্স মার্কেটের মুদ্রা distribution এর একটি চার্ট দেওয়া হল।
what is forex Bangla forex school
তার মানে বুজতেই পারতেছেন USD ই হচ্ছে ফরেক্স মার্কেটের রাজা .আমাদের মতে একজন ফরেক্স beginner এর জন্য USD সিলেক্ট করাই উত্তম।

ফরেক্স করে কোটিপতি হওয়া কি সম্ভব ?


এই নিয়ে ভিবিন্ন জনের মতামতঃ

“অমি মনে করি ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব। ফরেক্স দিয়ে কটিপতি হওয়া সম্ভব। তবে রাতারাতি কটিপতি হওয়া সম্ভব না। আপনাকে ফরেক্স জানতে হবে। কি করে ট্রেড করবেন তা জানতে হবে। আর কি পরিমান মুলধন নিয়ে আপনি শুরু করবেন আর আপনি ফরেক্স ট্রেড কেমন বুঝেন তার অপর নিরভর করবে আপনি কত তারাতারি প্রফিট বারাতে পারবেন।“

“ফরেক্স থেকে কোটিপতি হওয়া যায় কিন্তু তার প্রয়োজন অসীম ধৈর্য্য,প্রয়োজন অনেক সময় দেয়া এবং অনেক দক্ষতা।ফরেক্স থেকে কোটিপতি হতে হলে অবশ্যই দরকার ফরেক্স ট্রেড সম্পর্কে তুখোর জ্ঞান,তাহলে ফরেক্স থেকে কোটি পতি হওয়া যাবে।“

“ফরেক্সে ব্যাবসা করে কোটিপতি হওয়া সম্ভব যদি আপনি বর্তমানে একজন কোটিপতি হন। তা না হলে ফরেক্সে কোটিপতি হওয়া স্মভব নয় বলে আমি মনে করি। কারন ফরেক্স হচ্ছে একতা ব্যবসা এখানে ব্যবসা করে সাফল্য আনতে হয়। এটা কোনো টাকা বানানোর যন্ত্র না যে আপনি চাইলেই কোটিপতি হয়ে যাবেন”

“ফরেক্স করে অবশ্যই কোটিপতি হওয়া যায়। কিন্তু এর জন্য চাই কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলন করে শিখা। কেননা আপনি এভাবেই অভিজ্ঞ হতে পারবেন। তাই আপনি আপনার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যান সাফল্য আসবেই।“


“হা ফরেক্স করে কোটি টাকা আয় করতে পারেন তবে এ জন্য আপনাকে লাখ লাখা টাকা ডিপোজিট করতে হবে তাহলে আপনি কোটি টাকা এই ফরেক্স মার্কেট হতে আয় করতে পারবেন আমরা সকলেই চাই এই মার্কেট এ থেকে অনেক আয় করতে এ জন্য আমাদের সব সময় এই মার্কেট এ প্রস্তুত থাকতে হবে আয় করার জন্য ।“

“কতিপতি হতে হপলে ফরেক্স আপনার জন্য অনেক ভাল একটি বেবসা তাই আপনাকে ফরেক্স মার্কেট হতে কোটি টাকা আয় করার জন্য ভাল করে মার্কেট দেখেত হবে টা না হলে আপনি এই মার্কেট হতে কখনই কতিতাকা আয় করে যেতে পারবেন না ফরেক্স মার্কেট এ আমরা সবাই আশি এখানে আয় করার জন্য তাই আমাদের এই আয় কে কাজে লাগাতে হবে ।“

“ফরেক্স করে কোটি টাকা আয়া করতে হলে আমাদের সবাই কে একসাথে এই মার্কেট হতে উদযেগ নিতে হইবে তাহলে মার ফরেক্স করে অনেক সহজেই এই মার্কেট থেকে অনেক টাকা উপার্জন করতে পারব এজনয আমাদের সকলের চেষ্টা করতে হবে তাহলেই সম্ভব হবে বলে আমি মনে করি ।“

"ফরেক্স করে কতিপতি হতে হলে আপনাকে এই মার্কেট থেকে ফরেক্স এর সকল কিছু শিখতে হবে বেশী করে ডেমো প্রাকটিস করে অনেক অবিজ্ঞতা অর্জন করতে হবে যেখানে ফরেক্স নিয়ে আলচইনা হবে সেখানে মন দিতে হবে তাহলেই আপনি ফরেক্স করে কতিপতি হবে অনেক সহজে এ জন্য শুধু সামান্য কষ্ট করতে হবে ফরেক্স শিখার জন্য ।“

“ব্যবসা করে কোটিপতি হওয়ার ঘটনা অসংখ্য। ফরেক্স ট্রেডিংও যেহেতু একটি ব্যবসা, তাই এই ব্যবসা করেও কোটিপতি একেবারেই হওয়া যাবে না সেটা বলা যাবে না। কিন্তু আমাদের সমপশেতভা ছুনোপুঁটি যারা অল্প অল্প ফোরাম পোষ্টিং এর বোনাস এর নির্ভর করে ট্রেড করি তাদের জন্য এটা এক প্রকার দুরূহ ব্যাপার। তবে কে বলতে পারে আমিও একদিন কোটিপতি হয়ে যেতে পারি। এজন্য দরকার লক্ষ্য, লক্ষ্য পূরণে একাগ্রতা, ধৈয্য ও লোভ সংবরণ করার ক্ষমতা অর্জন। আমি কোটিপতি না হতে পারলেও লক্ষপতি হবার স্বপ্ন দেখি এই ফরেক্স মার্কেটের মাধ্যমে আপাতত এটাই আমার লক্ষ্য। সেজন্য আমি বার বার হোঁচট খেয়েও ছিটকে পড়িনি”

“ফরেক্স করে অবশ্যই আপনি কোটিপতি হতে পারবেন যদি আপনি এই মার্কেট এ আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে থাকেন । সবাই স্বপ্ন দেখতে পছন্দ করেন তাই আমরা যারা ফরেক্স করি তারাও স্বপ্ন দেখি ফরেক্স করে একদিন হয়ত আমরা কোটিপতি হয়ে যেতে পারব । আসলে এটা কোন অস্বাভাবিক বেপার নয় কারন ফরেক্স মার্কেট এ কোটিপতি হতে হলে তেমন সময় এর দরকার হয় না দরকার হয় আপনার অবিজ্ঞতার । বর্তমানে আমাদের দেশে অনেকেই আছেন যারা ফরেক্স করে কোটি কোটি টাকা আয় করেছেন তারা তাদের অবিজ্ঞতা কে কাজে লাগিয়ে এই মার্কেট থেকে মুনফা লাভ করতে পেরেছেন । তাই ভাল করে ফরেক্স শিখে আপনি আপনার লক্ষ্যে অটুট থাকুন দেখবেন এ”

“ফরেক্সে অসম্ভব বলতে কিছুই নেই এখানে শুধু অভিজ্ঞতা, দক্ষতা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন। তাই এখানে কোটিপতি হওয়া স্বপ্নের কিছু নয়। এখানে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর আনালাইসিস করতে হয়।“

“ফরেক্স করে ক্ষতাকেটিপতি হওয়া সম্ভব। তবে সেজন্য আপনাকে প্রচুর ধৈর্য্য থাকতে হবে এবং কঠশর পরিশ্রম করতে হবে। আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভাল্ষতাকে জ্ঞানার্জন করতে হবে। তারপর আপনাকে আস্তে আস্তে ফরেক্স মার্কেট এ এগিয়ে যেতে হবে। আপনাকে সব সময় ডেমশতে প্রাকটিস করে আপনার দক্ষতাকে আরো পরিপক্ক করে তুলতে হবে।“

অনেকের মতামত দেখলেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন আমি আর কি বলবো ?? মূল কথা যেইটা উঠে এসেছে সেইটা হল যাই করেন না কেন , ফ্রেক্স সম্পর্কে ভাল জ্ঞান না থাকলে তা কখনও সম্ভব না।

                        ******আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন প্লিস******

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

Monday, June 23, 2014

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিকাল অ্যানালাইসিস-এর মধ্যে পার্থক্য

যখন আমি ট্রেডার সাথে কথা বলি তখন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে, কিন্তু তাদের সবার সাধারণ প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিকাল অ্যানালাইসিস –এর মধ্যে পার্থক্য নিয়ে । যেখানে আপনার একাগ্র প্রচেষ্টা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে আপনি কোন ধরণের ট্রেডার হবেন এবং আপনার ট্রেডিং স্টাইলটা কি ।
শুরু করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিকাল অ্যানালাইসিস –এর মধ্যে পার্থক্য জানা খুবুই গুরুত্বপূণ।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস: এটি একটি বিনিয়োগে স্বাভাবিক মূল্য ভবিষ্যদ্বাণী করার একটা পদ্ধতি। এটি একটি সম্পত্তির বাজার মূল্য এর প্রকৃত মূল্য 'বা' স্বাভাবিক মান ' কোন দিকে অগ্রসর হবে সে তত্ত্বের উপর ভিত্তি করে। এতে আর্থিক বিবৃতি, অর্থনীতি, স্বাস্থ্য, ব্যবস্থাপনা, সুদের হার, উৎপাদন, উপার্জন, প্রতিযোগিতামূলক সুবিধা, প্রতিযোগীদের এবং অনেক অন্যান্য গুণগত ও পরিমাণগত কারণ বিবেচনা করা হয়।
টেকনিকাল অ্যানালাইসিস: বর্তমান চার্টের উপর ভিত্তি করে বাজারের তথ্য-উপাত্ত গবেষণার মাধ্যমে ভবিষ্যত বাজারের প্রবণতা এবং দামের উঠা-নামার পূর্বাভাস দেয়া হয়। টেকনিকাল ট্রেডাররা তাদের ট্রেডিং তথ্যগুলো গাণিতিক ইন্ডিকেটেরের সাথে ব্যবহার করে তাদের ট্রেডিং-এর সিদ্ধান্ত নিয়ে থাকে।
difference between fundamental and technical analysis
চট্টগ্রামের ফরেক্স ট্রেডাররা এবং যাদের এই বিষয়ে আগ্রহ আছে তারা এই গ্রুপে জয়েন করতে পারেন:
Forex Group

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

Ξভিডিও টিউনΞ বাংলা ফরেক্স টিউটোরিয়াল কিভাবে – আপনি আপনার ফরেক্স স্ট্রেটেজি মার্কেট হিস্ট্রি ব্যবহার করে টেস্ট করতে পারবেন!

আজ আবার নিয়ে আসলাম আপনাদের জন্য-
Bangla Forex Tutorial (বাংলা ফরেক্স ভিডিও টিউটোরিয়াল) এই ফরেক্স টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করেছি, কিভাবে আপনি আপনার ফরেক্স স্ট্রেটেজি মার্কেট হিস্ট্রি ব্যবহার করে টেস্ট করতে পারবেন!

Live মার্কেটে ট্রেড করার মতো মার্কেট হিস্ট্রিকে ব্যবহার করে স্ট্রেটেজি টেস্ট করা সব চাইতে Effective Way! ডেমোতে লম্বা সময় ধরে প্র্যাকটিস না করে, কিভাবে নতুন একটা স্ট্রেটেজি আপনি মার্কেট হিস্ট্রি ব্যাবহার করে প্র্যাকটিস করতে পারবেন তা দেখানোর চেষ্টা করেছি। No more waiting.. ;)

ভিডিও  Click Here

আমাদের সকল ভিডিও পেতে সাবসক্রাইব করুন এখান থেকে ।

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

ফরেক্স বাংলা ভিডিও টিউনঃBangla Forex Live Webinar: Breakout Pullback Continuation (Recorded)

প্রিয় বন্ধুগণ !! শারদীয় শুভেচ্ছা রইল । সবাই কেন আছেন ? আশা করছি ভালো আছেন । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি ফরেক্স ভিডিও >>>>
বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজিত Bangla Forex Webinar ।
২৩.০৮.২০১৩ তে আয়োজিত Bangla Forex Live Webinar: Breakout Pullback Continuation আপলোড করা হল। আসন সংখ্যা সিমিত হওয়ার কারনে অনেকেই ইচ্ছা থাকা সত্তেও অংশ গ্রহন করতে পারেন নি। আশা করি তারা রেকর্ড টি দেখে উপকৃত হবেন। বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজিত Bangla Forex Webinar টি ইচ্ছা থাকা সত্তেও আপলোড করতে পারছি না, ফাইল সাইজ বড় হওয়ার কারনে। এই Webinar টি ছিল Forex এর উপর বাংলায় দ্বিতীয় Live Webinar.
ভবিষ্যতে কোন Webinar অংশ নিতে চাইলে এখানে Join করতে পারেনঃ facebook
আরও Bangla Forex Tutorial পেতে Subscribe করুনঃ Youtube Video
-ধন্যবাদান্তে

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******


© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism