AD (728x90)

Powered by Blogger.

Search Of Light

Search Of Light
  • 2793 Pine St

    অনলাইনে আয় করুন

    আমরা নিয়মিত যারা পত্র পত্রিকা পড়ে থাকি বা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা অনেকেই জানি যে অনলাইনে কাজ করে বর্তমানে অর্থ উপার্জনের জন্য রয়েছে অসংখ্য উপায়। যেমন নিজের ওয়েব সাইটে গুগলের বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়, ফ্রিল্যান্সিং, ইকমার্স, আর্টিকেল রাইটিং ইত্যাদির মাধ্যমে আয়। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে অনলাইলে আয়...

  • 1100 Broderick St

    প্রটেক্ট করুন আপনার কম্পিউটার এর USB ডিভাইস গুলো

    Disk Security 100% সুরক্ষা প্রদান করবে আপনার USB ড্রাইভ। অনেক সময় আমাদের ব্যবহৃত পেনড্রাইভগুলোতে ভাইরাস থাকে.......... সেগুলোর জন্য আমরা এন্টিভাইরাস ব্যবহার করি, কিন্তু এন্টিভাইরাস সবসময় আপডেট দিতে হয়......

  • 868 Turk St

    সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)

    এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাজেশন হল অনেকের মধ্যে একটি পদ্ধতি যা কোন সাইট এর সার্চ ইঞ্জিন এর অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ এটি একটি প্রচারনা মাধ্যম।প্রতিটি সার্চ ইঞ্জিন এর একটি নির্দিষ্ট অপটিমাজেশন প্রণালী আছে। প্রতিটি সার্চ ইজিন এর জন্য এই নিয়ম অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। তবে সকলে কিছু জিনিস ব্যবহার করে যা সকল সার্চ ইঞ্জিনে বিদ্যমান।প্রতিটি সার্চ ইঞ্জিন এর জন্য প্রচারণা ব্যবস্থা প্রায় এক হলেও কিছুটা পার্থক্য আছে। আমাদের প্রয়োজনীয় বিষয় হচ্ছে সেই সমান দিক গুলোকে ব্যবহার করা।

  • 420 Fell St

    ত্বকের যত্ন

    সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত বেস্ত থাকি। এর মধ্য নিজের ত্বকের দিকে খেয়াল নেওয়ার সময় ই হয়ে ওঠে না। সত বেস্ততার মধ্যেও হলেও আমাদের একটু ত্বকের যত্ন নিতে হবে। আশুন জেনে নেই কিভাবে ত্বকের যত্ন নিতে হবে। ঘুম থেকে উঠে শসার রস, বা গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন। শুধু রোদের সময় নয় বৃষ্টির দিনেও সানব্লাক ক্রিম ব্যবহার করুন। সানব্লাক ক্রিম রোদ থেকে ৩ ঘণ্টা রক্ষা করে।...

Feature Top (Full Width)

Showing posts with label ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস. Show all posts
Showing posts with label ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস. Show all posts

Wednesday, June 25, 2014

একটি অসাধারণ মার্কেটপ্লেস Witmart। অনলাইনে আয় করুন আপনার মেধা দিয়ে

এবারে ওডেস্ক নয়, অন্য একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো ।যেখানে বিট করলেই কাজ পাওয়া যায়। কোম্পানিও অনেক উন্নত।
ওডেস্ক ও ফ্রীলেন্স এর মতই এটি একটি মার্কেট প্লেস। এখানে আপনি কাজ করে যে কোনো বাংক বা পেপাল এ টাকা উঠাতে পারবেন। কোম্পানির নাম অলমার্ট। এখানে ক্লিক করে কোনো আয় করা যায় না। এখানে আপনার মেধা দিয়ে আয় করতে হবে।

  • প্রথমে ইমপ্লযার (কর্মী )একাউন্ট করে নিন তারপর ইমেইল ভেরিফিকেশন করুন।
  • এখন আপনার প্রফাইলে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর আপনার বাংক একাউন্ট সংযুক্ত করুন এবং আবার ইমেইল ভেরিফিকেশন করুন।
  • এখন আপনি ফাইন্ড জব এ ক্লিক করুন তারপর আপনার মেধা বা দক্ষতা অনুযায়ী কাজ বিট করুন।
  • অর্থাত আপনি যে কাজ পারেন ঠিক সেই কাজটাই বিট বা এপ্লাই করুন। যে কাজটি আপনি পারেন না সেই কাজটি আপনি কখনই বিট করবেন না। কারণ বায়ার যখন সেই কাজটি আপানকে দিবে তখন আপনি সেই কাজটি আর করতে পারবেন না। তাই সবসময় সঠিক কাজ টাই বিট করবেন।
  • সুধু তাই নয় আপনি প্রফাইলে সঠিক তথ্য দিয়ে আপনার প্রফাইল পূরণ করবেন। এছাড়াও পুরো প্রফাইল সুন্দর ভাবে ,সঠিক ভাবে পুরোপুরি সাজাবেন।
আমি আগে ওডেস্ক এ কাজ করতাম ।কিন্তু এত বড় মার্কেটপ্লেস এ আমাদের মতো মেধার কোনো দামই নেই। তাই অনেক দেরিতে কাজ পাওয়া যায় ।তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এখানে কাজ করা সুরু করলাম ।আমি এখনে ৩ মাসের মতো কাজ করছি মোটামুটি কাজও পাচ্ছি। এই তিনমাসে আমি ৫ কাজ শেষ করেছি।
আশা করি আপনারা এখান থেকে কাজ করে আপনাদের ভবিষ্যত গড়তে পারবেন। এটি মাঝারি ধরনের মার্কেটপ্লেস তাই বায়ার এর তুলনায় কর্মী অঢেল নয় তাই বিট করলেই কাজ পাওয়া যায়।
আপনারা যদি কেও এখানে কাজ দিতে চান তাহলে পোস্ট জব এ ক্লিক করে কর্মী দের কাজ দিতে পারবেন।
আপনারা ভালো থাকবেন। সুস্থ থাকবেন ।আমার জন্য দোয়া করবেন।

ফ্রী বাংলা টিউটোরিয়াল

নিয়মিত ভিজিট
সবাই ভালো থাকবেন ও কমান্ড করতে ভুলবেন না।

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

Tuesday, June 24, 2014

স্ক্রিপ্টল্যান্স একটি বহুল পরিচিত এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

অনলাইনে আয়ের যে বহূল প্রচলিত বিষয়গুলো আছে তার মধ্যে ফ্রিল্যান্সিং অন্যতম। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনের তুলনায় দক্ষ জনগোষ্ঠির স্বল্পতা এবং মূলত উচ্চ পারিশ্রমীকের কারণে তাদের প্রয়োজনীয় কাজ গুলো তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বল্প আয়ের দেশ সমূহের লোকদের প্রদান করে থাকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আউটসোর্সিং ভিত্তিক বিভিন্ন কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই খাতে বিপুল সংখ্যাক তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি হয়েছে। এই পেশার সবচেয়ে আকষর্ণীয় দিক হচ্ছে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি রয়েছে তুলনা মূলক ভাল পারিশ্রমিক।স্ক্রিপ্টল্যান্স scriptlance, প্রোগ্রামারদের মধ্যে বহুল পরিচিত এবং জনপ্রিয় একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। প্রতিদিন প্রায় ২০০টির অধিক নতুন প্রজেক্ট এই সাইটে আসে। এ সাইটে ফ্রি রেজিস্ট্রেশন করা যায়। আলাদাভাবে মাসিক কোনো ফি দিতে হয় না। তবে সার্টিফাইড প্রোগ্রামারদের প্রতিমাসে একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হয়। এই সাইটে সক্রিয় প্রোগ্রামারের সংখ্যা হচ্ছে মাত্র ৩,৪১৭ জন। তবে এই সাইটে প্রোগ্রামারদের মধ্যে প্রতিযোগিতা অন্যান্য সাইট থেকে বেশি। ফ্রিল্যান্সারদের সুবিধার জন্য রয়েছে একটি অনলাইন ফোরাম। রয়েছে এস্ক্রো (Escrow) অ্যাকাউন্টের মাধ্যমে কাজ শেষে অর্থ পাওয়ার নিশ্চয়তা। সাইটটি ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ। প্রজেক্টে বিড করার পদ্ধতি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মতো। প্রজেক্টে সাধারণত একজন প্রোগ্রামারের বিড আরেকজন প্রোগ্রামার দেখতে পারে। তবে বায়ার ইচ্ছে করলে তা গোপন রাখার ব্যবস্থা করতে পারে। সাইটের কমিশন খুবই কম, একটি প্রজেক্টের মোট মূল্যের ৫% (তবে সর্বনিম্ন কমিশন ৫ ডলার)।
স্ক্রিপ্টল্যান্স একটি বহুল পরিচিত এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস| Blog.Dueza.Com

স্ক্রিপ্টল্যান্স ওয়েব সাইটের প্রথম পৃষ্ঠায় প্রজেক্টগুলো কয়েকটি আলাদা ভাগে সাজানো থাকে। সর্বপ্রথম অংশে রয়েছে প্রজেক্টের বিভাগ, যার মধ্যে অন্যতম হচ্ছে- পিএইচপি, জাভা, জাভা স্ক্রিপ্ট, সি/সি++, এএসপি ডট নেট, পার্ল/সিজিআই, জুমলা, এসকিউএল, ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক্স ডিজাইন, ফ্ল্যাশ, সিএসএস, অ্যাজাক্স, এসইও, ডাটাএন্ট্রি, রাইটিং, মার্কেটিং, মাল্টিমিডিয়া ইত্যাদি।দ্বিতীয় অংশে রয়েছে ফিচার্ড প্রজেক্টের লিস্ট। ফিচার্ড প্রজেক্টগুলো একটি সাধারণ প্রজেক্ট থেকে বেশিদিন সাইটে বিড করার জন্য উন্মুক্ত থাকে। এ ধরনের প্রজেক্ট সম্পন্ন করতে একজন প্রোগ্রামারকে সাধারণ প্রজেক্টের তুলনায় অর্ধেক কমিশন সাইটকে দিতে হয়। একটি প্রজেক্টকে ফিচার্ড লিস্টে স্থান দিতে বায়ারকে ১৯ ডলার সাইটকে ফি হিসেবে দিতে হয়, যা দিয়ে এ ধরনের প্রজেক্টগুলো ক্লায়েন্টের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই অনুধাবন করা যায়। পাশাপাশি ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ই-মেইল, ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার, ফোন নম্বর ইত্যাদি দেয়া যায়, যা একটি সাধারণ প্রজেক্টে ব্যক্তিগত যোগাযোগের তথ্য দেয়া পুরোপুরি নিষিদ্ধ। তৃতীয় অংশে রয়েছে জরুরি বা আর্জেন্ট প্রজেক্টের লিস্ট। আর্জেন্ট প্রজেক্টের পরবর্তী অংশে রয়েছে বড় বাজেটের প্রজেক্টের লিস্ট।
সাধারণত পাঁচশ’ ডলার থেকে শুরু করে দশ হাজার ডলারের অধিক মূল্যের প্রজেক্টগুলো এ অংশে পাওয়া যায়।হোম পেজের নিচের দিকে জব লিস্টিং নামের ফিচারটি এই সাইটের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। এ অংশে চাকরিদাতারা ফ্রিল্যান্সারদের জন্য বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে। চাকরিগুলো হতে পারে একটি নির্দিষ্ট প্রজেক্টের জন্য অথবা একটি নির্দিষ্ট সময়ের জন্য। বায়ার ইচ্ছে করলে স্ক্রিপ্টল্যান্স সাইটের মাধ্যমে কাজ দিতে পারে অথবা সরাসরি ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট সময়ের জন্য অনলাইনে চাকরি দিতে পারে।অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মতো এ সাইটেও বিভিন্ন সুবিধাযুক্ত একটি আলাদা মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে, যা সার্টিফাইড মেম্বার নামে পরিচিত। তবে অন্য সাইট থেকে এই ফিচারটির পার্থক্য হচ্ছে, যেকেউ সার্টিফাইড মেম্বার হতে পারবে না। সার্টিফাইড মেম্বার হতে হলে একটি আবেদন ফরম পূরণ করতে হয়। এরপর স্ক্রিপ্টল্যান্স কর্তৃপক্ষ আবেদনটি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। একজন সার্টিফাইড মেম্বার হওয়ার প্রয়োজনীয় শর্ত হলো- কমপক্ষে ৫ জন বায়ারের কাছ থেকে ১০টি বা তার অধিক কাজের মন্তব্য। সাথে থাকতে হবে ভালো একটি রেটিং- ১০-এর মধ্যে ৯ বা তার অধিক। সার্টিফাইড মেম্বার হবার পর রেটিং যদি ৮-এর নিচে ৩০ দিনের অধিক অবস্থান করে, তাহলে সে ফ্রিল্যান্সার সার্টিফাইড মেম্বারশিপের যোগ্যতা হারাবে।
সার্টিফাইড মেম্বার হতে আবেদন যাচাইয়ের জন্য ১০ ডলার এবং প্রতি মাসে ২৫ ডলার ফি দিতে হয়। এ অর্থগুলো ফ্রিল্যান্সারের স্ক্রিপ্টল্যান্সের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়া হয়।এবার দেখে নেয়া যাক, একজন সার্টিফাইড মেম্বার সাইটটি থেকে কী কী সুবিধা পেয়ে থাকে। প্রথমত সার্টিফাইড মেম্বারদের নামের পাশে সবসময় একটি বিশেষ লোগো সংযুক্ত থাকে, যা বিড করার সময় অন্যান্য ফ্রিল্যান্সারের মধ্য থেকে তাকে আলাদাভাবে প্রদর্শন করে। সার্টিফাইড মেম্বারদের যাচাইবাছাই করে মেম্বারশিপ দেয়া হয়, যা বেশিরভাগ বায়ারের কাজে ওই ফ্রিল্যান্সারের গুরুত্ব বহন করে। একটি প্রজেক্টে সার্টিফাইড মেম্বারের বিড বোল্ড অক্ষরে থাকে, যা সহজেই বায়ারের দৃষ্টি আকর্ষণ করে। সর্বোপরি সার্টিফাইড মেম্বারকে প্রতিটি প্রজেক্টে ৫০% কম ফি সাইটকে দিতে হয়।স্ক্রিপ্টল্যান্স থেকে অর্থ উত্তোলনের খরচ অন্যান্য সাইট থেকে অনেক কম। এই সাইট থেকে ৭টি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে অর্থ উত্তোলন করা যায়। এগুলো হচ্ছে- সাধারণ চিঠির মাধ্যমে চেক (৩ ডলার ফি), ফেডএক্সের মাধ্যমে চেক (৩৮ ডলার ফি), পেপাল, ই-গোল্ডে, মানিবুকারস, পেওনার ডেবিট মাস্টারকার্ড এবং ব্যাংকওয়্যার ট্রান্সফার (২৫ ডলার ফি)। আমাদের দেশের জন্য পেওনার ডেবিট কার্ড এবং ব্যাংকওয়্যার ট্রান্সফার সবচেয়ে ভালো দু’টি পদ্ধতি। স্ক্রিপ্টল্যান্সের অ্যাকাউন্ট থেকে প্রতিবারে সর্বনিম্ন ৩০ ডলার তোলা যায়।

** নিয়মিত আমাদের সাথে থাকতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপ এ যোগ দিন প্লিজ**

                             Facebook Page (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                              ফেসবুক গ্রুপ    (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                             Web-Site          (ফ্রী বাংলা টিউটোরিয়াল @ আলোর সন্ধানে)
                     
           *****সবাইকে  আলোর সন্ধানের পক্ষ 
থেকে ধন্যবাদ******

© 2013 আলোর সন্ধানে. All rights resevered. Designed by Templateism